পোশাক কারখানার যন্ত্রপাতি চুরি গ্রেপ্তার ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জর সদর উপজেলার ফতুল্লায় রপ্তানিমুখী একটি পোশাক কারখানা থেকে যন্ত্রপাতি চুরির অভিযোগে চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে পুলিশ গত শুক্রবার রাতে তাঁদের গ্রেপ্তার করে।পুলিশ সূত্র জানায়, চুরি হওয়া ছয়টি কাটিং মেশিন কুতুবপুরের একটি গ্যারেজ থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মকর্তা রহিম ভূঁইয়া বাদী হয়ে ১২ জনকে আসামি করে মামলা করেছেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—প্রতিষ্ঠানটির নিরাপত্তারক্ষী অতুল পাল, তোফায়েল খন্দকার, এনামুল হক ও রবি চান। বৃহস্পতিবার রাতে চুরি হওয়া ওই যন্ত্রপাতির দাম ১২ লাখ টাকা। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।