পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি রপ্তানিমুখী পোশাক কারখানার ছাঁটাই হওয়া শ্রমিকেরা বকেয়া বেতন ও চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। গতকাল সোমবার সকালে সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের সামনে এ মানববন্ধন করা হয়। বাংলাদেশ গার্মেন্টস টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহবুব ইসমাইল জানান, গত অক্টোবর মাসে ঈদের বেতন না দিয়েই ডিএনভি গার্মেন্টের শ্রমিকদের ছুটি দেওয়া হয়। পরে ৫ নভেম্বর এ প্রতিষ্ঠান থেকে ৩৪ জন শ্রমিককে চাকরিচ্যুত করা হয়। চাকরিচ্যুতির সময় শ্রম আইন অনুযায়ী তিন মাসের বেতন দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়নি। এর পর থেকেই এ প্রতিষ্ঠানের শ্রমিকেরা তাঁদের চাকরি পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছেন। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে চাকরিচ্যুত শ্রমিকেরা ইপিজেডের সামনে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ করেন। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চাকরিচ্যুত শ্রমিক নাজির হোসেন হূদয়, সোহেল রানা, রীনা আক্তার, শিলা প্রমুখ।