পোশাক কারখানায় জিএমসহ চারজন চাকরিচ্যুত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার সাভারের আশুলিয়ার গাজীরচট এলাকার পিঅ্যান্ডএম ফ্যাশন লিমিটেড নামের পোশাক কারখানার মহাব্যবস্থাপক (জিএম) এবং তাঁর তিন সহযোগীকে ধর্ষণের অভিযোগে চাকরিচ্যুত করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার জিএম হুমায়ুন কবীর এবং তাঁর তিন সহযোগী আল আমীন, সালাম ও রীতাকে চাকরি থেকে অব্যাহতি দেয়।কারখানার শ্রমিকদের অভিযোগ, দুই সপ্তাহ আগে ওই কারখানার মহাব্যবস্থাপক (জিএম) হুমায়ুন কবীর রাতের পালার এক শ্রমিককে তাঁর কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন। গত শুক্রবার রাতেও তাঁকে ধর্ষণ করা হয়। বিষয়টি শ্রমিকদের মধ্যে জানাজানি হলে তাঁরা রোববার কাজ বন্ধ করে বিক্ষোভ করেন। তাঁরা ধর্ষক জিএম, তাঁর সহযোগীদের অপসারণ ও বিচারের দাবি জানান। শ্রমিকদের এ দাবির মুখে মালিকপক্ষ গতকাল অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেন।