পোশাক কারখানায় বিক্ষোভ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরীতকীতলা এলাকার একটি পোশাক তৈরির কারখানায় উ ৎ পাদন কম হওয়ার জের ধরে গতকাল সোমবার সকালে নয়ন মিয়া নামের এক শ্রমিককে মারধরের প্রতিবাদে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। পরে কর্তৃপক্ষ কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করেন।পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার হরীতকীতলা এলাকার মাহমুদ জিন্স লিমিটেড নামের একটি পোশাক তৈরির কারখানায় উ ৎ পাদন কম হওয়ার অভিযোগে গতকাল সোমবার কর্মকর্তারা নয়ন নামের এক শ্রমিককে মারধর করেন। উ ৎ পাদন কর্মকর্তা ববি কারখানার তৃতীয় তলার ফ্লোর ইনচার্জ নয়ন মিয়াকে মারধরের খবর ছড়িয়ে পড়লে কারখানার দুই হাজার শ্রমিক উত্তেজিত হয়ে ওঠেন। এ সময় কারখানার মহাব্যবস্থাপক (উ ৎ পাদন) জয়া ও আমেলা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে শ্রমিকেরা তাঁদের ওপর হামলা চালান। পরে উত্তেজিত শ্রমিকেরা কারখানার কাজ বন্ধের ঘোষণা দিয়ে ভাঙচুর চালান এবং কারখানার সামনে এসে বিক্ষোভ সামাবেশ করতে থাকেন।একপর্যায়ে শ্রমিকেরা কারখানার ব্যবহূত একটি মাইক্রোবাস ভাঙচুর করেন। পরে কারখানার প্রায় দুই হাজার শ্রমিক বিক্ষোভ করেন এবং সব কাজ বন্ধ করে দেন। এ সময় কারখানা কর্তৃপক্ষের লোকজন শ্রমিকদের বাধা দিলে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে শ্রমিক ও মালিকপক্ষের কমপক্ষে আটজন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে সাইফুল ইসলাম, জয়া, নয়ন মিয়া, আবুল বাশার, সুলতান আহাম্মেদ ও হেলালকে স্থানিয় ক্লিনিকে প্রাথমিক চিকি ৎ সা দেওয়া হয়েছে।