পোশাক খাতে আয় বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৩-১৪ অর্থবছরের প্রথম আট মাস অর্থাত্ গত বছরের জুলাই থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত এক হাজার ৬১৩ কোটি মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি (নিট এবং ওভেন) হয়েছে। এই আয় আলোচ্য সময়ের লক্ষ্যমাত্রার চেয়ে ৫ দশমিক ১৩ শতাংশ বেশি।

পোশাকশিল্পে এই আয় গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১৬ দশমিক ৭১ শতাংশ বেশি। অবশ্য চলতি অর্থবছরের প্রথম সাত মাসে এই প্রবৃদ্ধি ছিল ১৭ দশমিক ৭২। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আজ সোমবার প্রকাশিত রপ্তানির হালনাগাদ পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা যায়।

আলোচ্য সময়ে দেশের মোট পণ্য রপ্তানির আয় এক হাজার ৯৮২ কোটি লাখ ডলার। যা লক্ষ্যমাত্রার চেয়ে দুই দশমিক ১৭ শতাংশ এবং গত অর্থবছরের একই সময়ের চেয়ে সাড়ে ১৩ দশমিক ৯৬ শতাংশ বেশি। এ ছাড়া শুধু ফেব্রুয়ারিতে ২৩৮ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। 

মোট রপ্তানি আয়ের ৮১ দশমিক ৩৮ শতাংশ এসেছে তৈরি পোশাক খাত থেকে। মোট এক হাজার ৬১৩ কোটি ডলারের মধ্যে ওভেন পোশাক থেকে সর্বোচ্চ ৮২২ কোটি ও নিট পোশাক খাত থেকে ৭৯১ কোটি ডলার রপ্তানি আয় হয়েছে।

এ ছাড়া ইপিবির তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে পাট ও পাটজাত পণ্যে ৫৩ কোটি ডলার, হিমায়িত খাদ্যে ৪৫ কোটি, হোম টেক্সটাইলে ৫০ কোটি, চামড়ায় ৩৩ কোটি, চামড়াজাত পণ্যে ১৩ কোটি ৮১ লাখ ডলার রপ্তানি আয় হয়েছে।