পোশাক তৈরি কারখানা বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী শিল্প এলাকায় নিউ টাউন নিটওয়ার (এনটিকেসি) পোশাক তৈরির কারখানায় চাকুরিচ্যুত এক কর্মকর্তাকে পুনর্বহালের দাবিতে গত মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি পালন করা হয়েছে। পরে কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা করে। কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার প্রতিষ্ঠানটির পরিচালক মি. লি কারখানার নির্বাহী পরিচালক আমিনুল ইসলামকে বিনা নোটিশে কোনো কারণ ছাড়াই চাকরিচ্যুত করেন।