পোশাক বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি ২০১৩ ব্যাচের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ২০০ পথশিশুর মাঝে ঈদের পোশাক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সান্তাহার বিপি উচ্চবিদ্যালয়ের প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজক তানভির রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সান্তাহার বিপি উচ্চবিদ্যালয়ের শিক্ষক আবদুল মতিন, শিক্ষক জাহাঙ্গীর আলম, সান্দিড়া স্টার ক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাদ ইকবাল, এসএসসি ২০১৩ ব্যাচের নাজমুল ইসলাম, তারিক হাসান, মেহেদী হাসান প্রমুখ।