প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ‘শিশু বিকাশ’ নওগাঁর উদ্যোগে গতকাল শুক্রবার অধিকার বঞ্চিত শিশুদের মধ্যে পোশাক বিতরণ করা হয়েছে। বেলা তিনটায় নওগাঁ জিলা স্কুল মিলনায়তনে ১০০ জন বঞ্চিত শিশুর মধ্যে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের মধ্যে নতুন পোশাক বিতরণ করেন সংগঠনের উপদেষ্টা ও পুলিশ সুপার মোজাম্মেল হক। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিশু বিকাশের উপদেষ্টা ময়নুল হক দুলদুল, সমাজসেবক সজল কুমার চৌধুরী ও হারুনুর রশিদ, শিশু বিকাশ নওগাঁর সভাপতি রূপস আহমেদ প্রমুখ।