পোশাক বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানসম্মত শিক্ষা ও শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করতে গতকাল মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০৮ জন শিক্ষার্থীর মিড ডে মিল এবং ১০ জন দরিদ্র শিক্ষার্থীর মাঝে পোশাক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মুহাম্মদ মোশাররফ হোসেন। সভাপতিত্ব করেন ইউএনও সৈয়দা নাহিদা হাবিবা।