পোশাক বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জ শহরের ইসলামিয়া এতিমখানার অর্ধশত শিশুর মাঝে গতকাল শুক্রবার দুপুরে নতুন পোশাক বিতরণ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী সমাজসেবক ফিরোজ চৌধুরী। হবিগঞ্জ শহরের বি জামান খান সড়কের ফিরোজ চৌধুরীর বাসভবনে নতুন পোশাক বিতরণের জন্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় শহরের ইসলামিয়া এতিমখানার অর্ধশত শিশুর হাতে এ নতুন পোশাক তুলে দেন হবিগঞ্জ সদর-৩ আসনের সাংসদ মো. আবু জাহির। এ সময় ফিরোজ চৌধুরী, ট্রাস্ট ব্যাংকের হবিগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. তাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।