পোশাক বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় প্রতিবন্ধীদের মধ্যে বিশেষ পরিচয়পত্র ও পোশাক বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে পরিষদ মিলনায়তনে এই আয়োজন করা হয়। বিভিন্ন গ্রামের ২০০ প্রতিবন্ধীকে পোশাক ও সোনারামপুর ইউনিয়নের ৩০ প্রতিবন্ধীকে বিশেষ পরিচয়পত্র বিতরণ করা হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুরভী আফরোজ বলেন, প্রতিবন্ধীরা এই পরিচয়পত্র দিয়ে সরকারি ভাতা ও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। অনুষ্ঠানে ইউএনও মোহাম্মদ শওকত ওসমান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসু ইসলাম। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিন্টু রঞ্জন সাহা, জলি আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।