পোশাক ব্যবসায়ী নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার সিমসন রোড থেকে গত বুধবার বিকেলে সাব্বির হোসেন ওরফে মানিক নামের এক পোশাক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন৷ কেরানীগঞ্জের পূর্ব আগানগরে তাঁর তৈরি পোশাক কারখানা আছে৷
কোতোয়ালি থানা সূত্র জানায়, সাব্বির নিখোঁজের ঘটনায় বুধবার রাতে থানায় জিডি করা হয়েছে৷ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে সাব্বির সিমসন রোডে বিক্রমপুর প্লাজা থেকে পোশাক বিক্রির দুই লাখ ৯৭ হাজার টাকা নিয়ে ইসলামপুরের ঢাকা ব্যাংক শাখায় জমা দিতে যান৷ এরপর তিনি আর বাসায় ফেরেননি৷