পোশাক শ্রমিক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ইকবাল হোসেন (৩২) নামের এক পোশাকশ্রমিক খুন হয়েছেন। গত রোববার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি আকবর শাহ থানার ফিরোজ শাহ কলোনির মৃত ইব্রাহিমের ছেলে। নগরের আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, শাপলা আবাসিক এলাকার অন্ধকার জায়গায় রাতে কে বা কারা ইকবালকে পেছন দিক থেকে ছুরিকাঘাত করে। এতে তাঁর পিঠে গুরুতর আঘাত লাগে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম