পোশাক শ্রমিক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কেরানীগঞ্জে রবিন (২৪) নামের একজন পোশাকশ্রমিক খুন হয়েছেন। গতকাল রোববার রাতে আমিনপাড়া মহুরীপট্টির একটি গলি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।রবিনের মামা শাহআলম বলেন, রবিন কেরানীগঞ্জের কালীগঞ্জ এলাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। টাকাপয়সা নিয়ে কয়েকজনের সঙ্গে তাঁর দ্বন্দ্ব ছিল। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তিনি নিশ্চিত কিছু জানেন না। রবিন মা-বাবার সঙ্গে কালীগঞ্জ পূর্বপাড়া এলাকায় ভাড়া থাকতেন।