পোশাক শ্রমিককে মারধর, বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক নারী শ্রমিককে মারধরের প্রতিবাদে গতকাল রোববার গাজীপুরে টঙ্গীর আউচপাড়া এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। এ সময় তাঁরা কারখানার মহাব্যবস্থাপকের অপসারণ দাবি করেন।
শিল্প পুলিশ ও কারখানার শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, সকালে আউচপাড়া এলাকার মার্স স্টিচ লিমিটেড নামের কারখানার মহাব্যবস্থাপক মো. আফজাল এক নারী শ্রমিককে লাথি মারেন। ঘটনাটি জানাজানি হলে কারখানার সব শ্রমিক কাজ বন্ধ রেখে মহাব্যবস্থাপকের বিচারের দাবিতে কারখানার মূল ফটকের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেন। পরে কারখানা কর্তৃপক্ষ মহাব্যবস্থাপকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা কাজে যোগ দেন।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক এস এম গোলাম রাব্বানী বলেন, শ্রমিককে মারধরের বিষয়টি সত্য নয়।