পোশাক শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটি বাড়ানো, অক্টোবর মাসের ১০ দিনের বেতন ও ঈদ বোনাস প্রদানের দাবিতে গতকাল শনিবার গাজীপুরে একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন।
জানা গেছে, সদর উপজেলার ছয়দানা এলাকার ফাইন স্টিচ নিট কম্পোজিট নামে ওই কারখানার শ্রমিকেরা গতকাল শনিবার কর্মবিরতি শুরু করে। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা দুপুর সাড়ে ১২টার দিকে কারখানার এক কর্মকর্তাকে তাঁর কক্ষে তালা দিয়ে অবরুদ্ধ করে রাখেন। এ সময় শ্রমিকেরা কারখানার জানালার কাচ ভাঙচুর করেন। খবর পেয়ে বেলা তিনটার দিকে গাজীপুর শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।