পোশাককর্মী সুমির রিমান্ড মঞ্জুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাকার বিনিময়ে আশুলিয়ার ডেবোনেয়ার গার্মেন্টস নামের পোশাক কারখানায় অগ্নিসংযোগের অভিযোগে গ্রেপ্তার হওয়া পোশাককর্মী সুমি বেগমকে ভিনটেজ গার্মেন্টসে ভাঙচুর ও চুরির মামলায় তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার বিচারিক হাকিম ওয়াসিম শেখ এ রিমান্ড মঞ্জুর করেন।আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ আশুলিয়ার পূর্ব নরসিংহপুরের ভিনটেজ গার্মেন্টসে ভাঙচুর ও চুরির মামলায় সুমিকে গতকাল গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ৯ আগস্ট ভিনটেজ গার্মেন্টসে ভাঙচুরের ঘটনা ঘটে।ডেবোনেয়ার গার্মেন্টসে অগ্নিসংযোগের ঘটনায় সুমি গত সোমবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।