পোশাককর্মীদের উত্ত্যক্ত করায় একজনকে মারধর সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে একটি পোশাক কারখানার নারী শ্রমিকদের উত্ত্যক্ত করায় একজন রংমিস্ত্রিকে মারধর করেছেন কারখানাটির শ্রমিকেরা। গতকাল সোমবার বেলা তিনটার দিকে নগরের লাভ লেইনের ক্যান্ট গার্মেন্টসে এ ঘটনা ঘটে। উত্ত্যক্তকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে পরে তাঁরা প্রায় ২০ মিনিটের জন্য সড়ক অবরোধ করেন।জানা গেছে, লাভ লেইন মোড়ের ক্যান্ট গার্মেন্টসের শ্রমিকেরা কাজ করছিলেন। এ সময় পার্শ্ববর্তী একটি ভবনের দেয়ালে দুজন রংমিস্ত্রি রং করছিলেন। তাঁদের একজন জানালা দিয়ে নারী শ্রমিকদের অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে উত্ত্যক্ত করছিলেন।একপর্যায়ে নারী শ্রমিকেরা পুরুষ শ্রমিকদের নিয়ে পার্শ্ববর্তী ওই ভবনে গিয়ে একজন রংমিস্ত্রিকে আটক করে মারধর করেন, কিন্তু মূল উত্ত্যক্তকারী পালিয়ে যান।পালিয়ে যাওয়া ওই রংমিস্ত্রিকে শাস্তি দেওয়ার দাবিতে প্রায় ৩০০ জন পোশাকশ্রমিক লাভ লেইন মোড়ের এক পাশের সড়কে অবরোধ সৃষ্টি করেন। পরে পুলিশ ও মালিকপক্ষ এসে তাঁদের বুঝিয়ে কর্মস্থলে ফিরিয়ে নেয়।ঘটনার সত্যতা স্বীকার করে ক্যান্ট গার্মেন্টসের নিকটবর্তী কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ শ্রমিকদের রাস্তায় নামার বিষয়টি নিশ্চিত করেছেন।