পোশাককর্মীদের ধৈর্য ধরার পরামর্শ নৌমন্ত্রীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেতন বাড়ানোর ব্যাপারে মজুরি বোর্ডের সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত পোশাকশ্রমিকদের ধৈর্য ধারণ ও শান্ত থাকার পরামর্শ দিয়েছেন নৌপরিবহনমন্ত্রী ও গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক শাজাহান খান। গতকাল রোববার গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে ওই আহ্বান জানানো হয়।
গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক শাজাহান খান ও সদস্যসচিব বদরুদ্দোজা নিজাম যৌথ বিবৃতিতে বলেন, পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরির বিষয়ে এরই মধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। মজুরি বোর্ড সময়মতো এ ব্যাপারে সিদ্ধান্ত দেবে বলে তাঁরা বিশ্বাস করেন। মজুরি বোর্ডকে গ্রহণযোগ্য করার জন্য মজুরি নির্ধারণ বোর্ডে শ্রমিক প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সে জন্য মজুরি বোর্ডের সিদ্ধান্তে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে বলে তাঁরা আশা করেন।