পোশাকশিল্প ধ্বংসের জন্য অগ্নিসংযোগ করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টিসহ পোশাকশিল্প ধ্বংসের জন্য পরিকল্পিতভাবে বিভিন্ন পোশাক কার-খানায় অগ্নি-সংযোগ করে ক্ষতিসাধনের চেষ্টা করা হচ্ছে। জাতীয় সংসদে গত-কাল বুধবার টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে নূর আফরোজ আলীর প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।বিকেল পাঁচটার দিকে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে অধিবেশন শুরুর পর প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়। ওই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা আরও জানান, তৈরি পোশাক (গার্মেন্টস) কারখানার নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তর ঢাকায় ২০টি এবং চট্টগ্রামে তিনটি পরিদর্শক দল গঠন করেছে। দলগুলো ইতিমধ্যে দুই শতাধিক কারখানা পরিদর্শন করে প্রতিবেদন দিয়েছে এবং পরিদর্শন কার্যক্রম অব্যাহত আছে।মো. শফিকুল ইসলামের প্রশ্নের জবাবে শেখ হাসিনা জানান, দেশের কোনো সরকারি কলেজকে ‘বিশ্ববিদ্যালয় কলেজ’ হিসেবে নামকরণ করা হয়নি। বিশ্ববিদ্যালয় কলেজ নামে কোনো কলেজের নামকরণের বিষয়টি বিভ্রান্তিকর। কোনো কলেজের নামে ‘বিশ্ববিদ্যালয় কলেজ’ ব্যবহার না করার জন্য ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। নাসরিন জাহানের প্রশ্নের জবাবে তিনি জানান, সেনা, নৌ ও বিমানবাহিনীকে আধুনিক ও উন্নত করার লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ‘ফোর্সেস গোল ২০৩০’ বাস্তবায়নের মাধ্যমে সেনাবাহিনীতে দুটি নতুন আর্মি কমান্ড, একটি পদাতিক ডিভিশন ও এর জন্য প্রয়োজনীয় সব ব্রিগেড ও ইউনিট, দুটি বিমান প্রতিরক্ষা ব্রিগেড, দুটি যান্ত্রিক ব্রিগেড, একটি সাঁজোয়া, গোলন্দাজ ও ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়ন এবং প্রয়োজনীয় সহায়ক ইউনিট সংযোজন করা হবে। ইতিমধ্যে সেনাবাহিনীর সাংগঠনিক কাঠামো বিন্যাস ও পরিবর্তন সম্পন্ন করা হয়েছে।মো. শাহরিয়ার আলমের প্রশ্নের জবাবে সংসদ নেতা জানান, বৈশ্বিক অর্থনৈতিক মন্দায় বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়নি। পরিবর্তে ২০০৯ থেকে গত বছর পর্যন্ত গড়ে ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। অথচ একই সময়ে বিশ্ব প্রবৃদ্ধি গড়ে ৩ শতাংশের নিচে ছিল। চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ৭ দশমিক ২ শতাংশ হবে বলে আশা করা যাচ্ছে। গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে তিনি জানান, সরকারি ১৫টি চিনিকলের জন্য প্রতিবছর প্রায় ২৭ লাখ মেট্রিক টন আখের প্রয়োজন হয়। বর্তমানে অন্যান্য প্রতিযোগী ফসলের তুলনায় আখ চাষ কম লাভজনক হওয়ায় এর আবাদ অনেক কমে গেছে।