পোশাকশিল্পের শ্রমিকদের ১০ দফা না মানলে আন্দোলনের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি পাঁচ হাজার টাকাসহ ১০ দফা দাবি না মানলে শ্রমিকেরা ধর্মঘটসহ বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন।গতকাল শুক্রবার মুক্তাঙ্গনে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সমাবেশে এ হুমকি দেওয়া হয়।সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি সাদেকুর রহমান। সমাবেশ পরিচালনা করেন শ্রমিক নেত্রী জলি তালুকদার। বিজ্ঞপ্তি।