পোশাকশিল্পের সমস্যার প্রতি সরকার নিস্পৃহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে বিক্ষোভ করছেন কয়েক হাজার পোশাকশ্রমিক। কয়েক দিন ধরে চলা ওই বিক্ষোভে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে বহু শ্রমিক আহত হয়েছেন। এ নিয়ে গত বুধবার একটি সম্পাদকীয় ছেপেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক নিউইয়র্ক টাইমস। ‘ফেডআপ ইন বাংলাদেশ’ শিরোনামে ওই সম্পাদকীয়তে বলা হয়, পোশাকশিল্পে তিন বছর আগে বাড়ানো ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করছেন। সরকার শ্রমিকদের দুর্দশার আমলে না নিয়ে বিক্ষোভের প্রতিক্রিয়া দেখিয়েছে তাঁদের ওপর কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়তে পুলিশকে নির্দেশ দেওয়ার মধ্য দিয়ে। nপোশাকশিল্পের সমস্যার প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ দেশটির নেতাদের নিস্পৃহতার বিষয়টি পরিষ্কার হয়েছে। ২০১০ সাল থেকে সরকার পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩৮ ডলার থেকে বাড়ায়নি।