পোশাকশ্রমিক ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার কাইচাবাড়ি এলাকায় গত মঙ্গলবার রাতে পোশাক কারখানার এক শ্রমিক (১৫) গণধর্ষণের শিকার হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। ধর্ষণে জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।আশুলিয়া থানার পুলিশ ও ধর্ষণের শিকার মেয়েটির পরিবারের বর্ণনা অনুযায়ী, মঙ্গলবার কারখানা ছুটির পর মেয়েটি বাসায় ফিরছিল। রাত সোয়া আটটার দিকে বাসার কাছাকাছি পৌঁছালে ওই এলাকার রায়হান, পলাশ, মোফাজ্জল হোসেন ও পান্নু নামের চার তরুণ তাকে ধর্ষণ করে। কিশোরিটি অচেতন হয়ে পড়লে ধর্ষকেরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে বাসায় পৌঁছে দেয়। এ ঘটনায় গতকাল সকালে মেয়েটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে আশুলিয়া থানায় মামলা করেন। এরপর রায়হান, পলাশ ও মোফাজ্জলকে গ্রেপ্তার করে পুলিশ।মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা কিশোরীটিকে ধর্ষণ করার কথা স্বীকার করেছে। আরও জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানা হেফাজতে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হবে।