পোশাকশ্রমিক নাহিদার দুটি ভাল্ব নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পূর্ব দত্তপাড়া গ্রামের মো. নাসির উদ্দিনের মেয়ে নাহিদা আক্তার। তাঁর স্বামী আরেকটি বিয়ে করে অন্যত্র চলে গেছেন। গাজীপুরের টঙ্গীর হুপলুন অ্যাপারেলস লিমিটেড কারখানায় সামান্য বেতনে কাজ করে আট বছরের এক ছেলে নিয়ে চলছিল নাহিদার বেঁচে থাকার লড়াই। বর্তমানে সেই লড়াইয়ে পরাজয়ের প্রান্তে নাহিদা। কেননা নাহিদার হূৎপিণ্ডের দুটি ভাল্বই নষ্ট হয়ে গেছে। ঢাকার লালমাটিয়ার ইউরো বাংলা হার্ট হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকেরা জানিয়েছেন, নাহিদার চিকিৎসার জন্য অন্তত আড়াই লাখ টাকা প্রয়োজন। কিন্তু দরিদ্র বাবা নাসির উদ্দিনের পক্ষে এই টাকা জোগানো একেবারেই অসম্ভব। নাহিদাকে বাঁচাতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তাঁর বাবা-মা। সাহায্য পাঠানোর ঠিকানা: নাহিদা আক্তার, সঞ্চয়ী হিসাব নম্বর: ১২৩.১০১.১১৩০৯৪, ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড। বিজ্ঞপ্তি।