পোশাকশ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়া থানার কাঠগড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে এক নারী পোশাকশ্রমিক। গতকাল বৃহস্পতিবার রাস্তা পার হওয়ার সময় তিনি এ দুর্ঘটনার শিকার হন। এলাকাবাসী জানান, সকাল আটটার দিকে শ্রমিক বহনকারী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত ওই নারী পোশাকশ্রমিকের নাম কবিতা রানী বিশ্বাস। তাঁর বাড়ি মাগুরার মহম্মদপুর এলাকায়।