পোশাকশ্রমিক হত্যাকাণ্ডের প্রতিবাদে নারায়ণগঞ্জে সমাবেশ ও মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের আশুলিয়ায় পোশাকশ্রমিক নেতা আমিনুল ইসলাম ও পোশাককর্মী কামরুন নাহারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার বিকেলে শহরে সমাবেশ ও মিছিল হয়েছে। শহরের দুই নম্বর রেলগেট এলাকায় আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, শ্রম আইন অনুযায়ী শ্রমিকেরা তাঁদের ন্যায্য অধিকার আদায়ের দাবি জানালে মালিক, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাঁদের ওপর নির্যাতন করছে। অথচ মালিকেরা শ্রম আইন না মানলেও সরকার তাঁদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় না।