পোশাকশ্রমিককে অপহরণ পরে উদ্ধার, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে একটি পোশাক কারখানার এক শ্রমিককে অপহরণ করে মারধর করেছে সন্ত্রাসীরা। গত বুধবার রাত সোয়া ১১টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের আদমজীর কদমতলী উত্তরপাড়া এলাকা থেকে অপহূত শ্রমিক ফিরোজ সিকদারকে উদ্ধার করে পুলিশ। অপহরণের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বপন, আশরাফ, বাবু ও জীবন নামের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে শ্রমিক অপহরণের খবর ছড়িয়ে পড়লে শ্রমিকেরা কাজ বন্ধ করে ইপিজেড এলাকায় বিক্ষোভ করেছেন। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিচার দাবি করেন। পরে পুলিশ ক্ষুব্ধ শ্রমিকদের ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।