পোশাকশ্রমিককে ছুরিকাঘাতে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তোফাজ্জল হোসেন (২২) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। পুলিশ গত শনিবার রাতে সদর উপজেলার কোনাবাড়ী এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন, মাদারীপুরের মো. মাহিন (২৫) ও গাজীপুরের টঙ্গী এলাকার সোহাগ মিয়া (২০)।