পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগ, একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় একজন পোশাকশ্রমিক ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।ওই পোশাকশ্রমিক জানান, মাস ছয়েক আগে স্থানীয় মোটরশ্রমিক মো. মনিরের সঙ্গে মুঠোফোনে তাঁর পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তিনি অভিযোগ করেন, গত রোববার রাতে বিয়ের কথা বলে মনির তাঁকে ডেকে নিয়ে একটি বাড়িতে আটকে ধর্ষণ করে। এক দিন পর বাড়ি থেকে বের করে দেয়।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আবুল বাশার জানান, মনিরকে ধরতে অভিযান চলছে। জিজ্ঞাসাবাদের জন্য তার ভাই আলী হোসেনকে আটক করা হয়েছে।