পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এক পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এঁরা হলেন মনির ও সাগর।
পুলিশের দাবি, গতকাল শনিবার রাতে মোহাম্মদপুর এলাকার রাজধানী হাউজিংয়ে একটি বাসায় ওই পোশাকশ্রমিককে ধরে নিয়ে ধর্ষণ করা হয়।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার প্রথম আলোকে জানান, ওই পোশাকশ্রমিককে পাশবিক নির্যাতনে মনির ও সাগর ছাড়াও বাবু নামের আরও এক যুবক জড়িত। আজ সকালে ভুক্তভোগীর পরিবার মামলা করলে দুজনকে গ্রেপ্তার করা হয়। মনিরকে সকাল নয়টার দিকে রাজধানীর বসুন্ধরা শপিং মল এলাকা থেকে এবং বেলা তিনটার দিকে মোহাম্মদপুর থেকে সাগরকে গ্রেপ্তার করা হয়। নির্যাতনের শিকার ওই পোশাকশ্রমিক এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।