পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পোশাক কারখানার এক শ্রমিককে ধর্ষণের অভিযোগে জামাল সরদার (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার দাপা ইদ্রাকপুর এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, জামাল সরদার এবং ওই পোশাকশ্রমিক দাপা ইদ্রাকপুর এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। গত বৃহস্পতিবার রাতে জামাল ওই পোশাকশ্রমিকের ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করে পালিয়ে যান। খবর পেয়ে পরদিন পুলিশ গিয়ে জামালকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ওই পোশাকশ্রমিকের মা বাদী হয়ে নারী ও শিশু নিযার্তন দমন আইনে মামলা করেছেন।