পোশাকশ্রমিককে পাচার করে মুক্তিপণ দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের ফতুল্লার এক পোশাকশ্রমিককে (৩২) ভালো বেতনের চাকরির লোভ দেখিয়ে ভারতে পাচার করা হয়েছে। পাচারকারীরা ওই নারীর পরিবারের কাছে মুঠোফোন করে মুক্তিপণ বাবদ দুই লাখ টাকা দাবি করেছে।
এ ঘটনায় ওই নারীর মা গতকাল বৃহস্পতিবার ফতুল্লা থানায় মামলা করেন। পুলিশ মামলার আসামি জাহানারা বেগম ওরফে জানুকে ফতুল্লার লালপুর পাকিস্তানি খাদ এলাকা থেকে গ্রেপ্তার করেছে।
এজাহারে বাদী উল্লেখ করেন, তাঁর মেয়ে (৩২) ও আসামি জাহানারা একই বাসায় ভাড়া থাকতেন। গত ৫ জুলাই জাহানারা তাঁর মেয়েকে ভালো বেতনে চাকরির লোভ দেখিয়ে ভারতে পাচার করেন। বর্তমানে তাঁর মেয়ে মুম্বাই শহরে আছে। সেখান থেকে বিভিন্ন ফোনের মাধ্যমে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা তাঁর মেয়েকে মুক্তিপণ বাবদ দুই লাখ টাকা দাবি করছে।