পোশাকশ্রমিককে হত্যার অভিযোগ স্বামী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীতে লাবণী (২১) নামের এক পোশাকশ্রমিককে তাঁর স্বামী হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। নিহত লাবণীর স্বামী শেখ ফরিদকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, টঙ্গীর খরতৈল ব্যাংকপাড়া এলাকায় ভাড়া বাসার আড়া থেকে গত সোমবার লাবণীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন স্বজনেরা। তাঁকে উদ্ধার করে গুটিয়া ইন্টারন্যাশনাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাবণীকে হত্যার অভিযোগে তাঁর বাবা ইসহাক শেখ বাদী হয়ে ফরিদের বিরুদ্ধে টঙ্গী মডেল থানায় মামলা করেছেন। টঙ্গী মডেল থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, লাবণীর স্বামী শেখ ফরিদকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে প্রকৃত ঘটনা জানা যাবে।