পোশাকশ্রমিকদের জন্য ন্যূনতম মজুরির প্রস্তাব ইউনূসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিকভাবে প্রতিটি দেশের তৈরি পোশাকশ্রমিকদের জন্য পৃথক ন্যূনতম মজুরি নির্ধারণের প্রস্তাব দিয়েছেন।
ইউনূস সেন্টার ও হুমবল্ট-ভিয়াড্রিনা স্কুল অব গভর্ন্যান্সের যৌথ উদ্যোগে গত বৃহস্পতিবার বার্লিনে আয়োজিত একটি প্রস্তুতিমূলক সম্মেলনে দেওয়া মূল বক্তব্যে নোবেলজয়ী ড. ইউনূস এ কথা বলেন। গতকাল শনিবার ইউনূস সেন্টারের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। ক্ষুদ্রঋণের পথিকৃৎ মুহাম্মদ ইউনূস তাঁর বক্তব্যে বলেন, তাঁর মজুরির প্রস্তাব মেনে নেওয়া উচিত এবং এটাকে দর-কষাকষির অন্তর্ভুক্ত করা উচিত নয়। তিনি বলেন, আন্তর্জাতিক ক্রেতারা (বায়ার) এটাকে উৎপাদন খরচের অংশ হিসেবে মেনে নেবেন এবং এই মজুরির ওপর দর-কষাকষির কোনো প্রভাব পড়বে না—এটা তাঁরা নিশ্চিত করবেন।
রানা প্লাজা ধসের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে মুহাম্মদ ইউনূসের পরামর্শে গার্মেন্ট ইন্ডাস্ট্রি ট্রান্সপারেন্সি ইনিশিয়েটিভ (জিআইটিআই) চালুর লক্ষ্যে একটি বৈশ্বিক সম্মেলন আয়োজনের লক্ষ্যে বার্লিনে ওই সম্মেলনের আয়োজন করা হয়।