পোশাকশ্রমিকদের জন্য বিনা মূল্যে দন্ত চিকিৎসা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোশাকশ্রমিকদের জন্য বিনা মূল্যে দন্ত চিকিৎসা প্রদানের কর্মসূচি হাতে নিয়েছে সোসাইটি ফর এনভাইরনমেন্ট হেলথ এডুকেশন বাংলাদেশ নামে একটি সংস্থা। গত শনিবার আশুলিয়ার অনন্ত গার্মেন্টসে এ কর্মসূচি শুরু করা হয়েছে। প্রথম দিনে সহস্রাধিক ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়। পর্যায়ক্রমে বাংলাদেশের সব গার্মেন্টসকর্মীকে বিনা মূল্যে এই চিকিৎসা দেওয়া হবে।সোসাইটি ফর এনভাইরনমেন্ট হেলথ এডুকেশন বাংলাদেশের চেয়ারম্যান আহমেদুল হাসান এই চিকিৎসা কর্মসূচি উদ্বোধন করেন।সংস্থার পরিচালক রাহুল মিত্র জানান, ‘যেসব পোশাক কারখানার মালিকেরা শ্রমিকদের এই সেবা দিতে ইচ্ছুক, তাঁরা ০১৭১৩৪৩৪৮৮৮ নম্বরে যোগাযোগ করতে পারেন। পর্যায়ক্রমে আমরা সেখানে পৌঁছে যাব।’ বিজ্ঞপ্তি।