পোশাকশ্রমিকদের জন্য বিনামূল্যে চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (ডিইপিজেড) তিনটি পোশাক কারখানার ছয় শর বেশি শ্রমিককে গতকাল শনিবার বিনামূল্যে দাঁতের চিকিৎসা দিয়েছে সোসাইটি ফর এনভায়রনমেন্ট হেলথ এডুকেশন বাংলাদেশ। ১৪ জন চিকিৎসক দিনব্যাপী এই সেবা দেন। বিনামূল্যে দাঁতের চিকিৎসা দেওয়ার এই কর্মসূচি হাতে নিয়েছে সংস্থাটি।গতকালের এই চিকিৎসা সেবা কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোসাইটি ফর এনভায়রনমেন্ট হেলথ এডুকেশন বাংলাদেশের চেয়ারম্যান আহমেদুল হাসান, পরিচালক রাহুল মিত্র এবং এফসিআই গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাদী।যেসব পোশাক-কারখানা কর্তৃপক্ষ তাদের শ্রমিকদের জন্য এ সেবা নিতে ইচ্ছুক, তাদের ০১৭১৩৪৩৪৮৮৮ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে সংস্থার পক্ষ থেকে। আরও যোগাযোগ করা যাবে: ঢ়ৎরাবষ—ংযববনধ.ড়ৎম ইমেইল ঠিকানায়। পর্যায়ক্রমে এই সেবা বিভিন্ন প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়ার আশা করছে সংস্থাটি। বিজ্ঞপ্তি।