পোশাকশ্রমিকদের জন্য বিশেষ বরাদ্দ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বাজেটে পোশাকশ্রমিকদের জন্য পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা চালু ও পোশাকশ্রমিক কলোনি নির্মাণসহ ছয়টি সুনির্দিষ্ট খাতে বিশেষ বরাদ্দের দাবি জানানো হয়েছে। গতকাল শুক্রবার জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন পতাকা র্যা লি ও সমাবেশ করে এ দাবি জানায়।
জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে র্যা লিটি বের করা হয়। এর আগে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ হয়। তাতে বক্তারা বলেন, বর্তমান অর্থবছরের বাজেটে রপ্তানি আয়ের ৭৯ ভাগ পূরণ করছেন ৩৫ লাখ নারী শ্রমিকসহ ৪২ লাখ পোশাকশ্রমিক। কিন্তু বাজেটে তাঁদের জন্য আলাদা কোনো বরাদ্দ থাকে না।
বক্তারা আগামী বাজেটে পোশাকশ্রমিকদের জন্য পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা চালু, শ্রমিক কলোনি নির্মাণ, নিরাপদ মাতৃত্বকেন্দ্র, শিশু লালনকেন্দ্র, শ্রমিকদের জন্য হাসপাতাল স্থাপন ও পরিবহন-সংকট দূর করতে বিশেষ বরাদ্দের দাবি জানান।