পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোর লক্ষ্যে ন্যূনতম মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ রোববার বিকেলে শ্রম মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।
বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, যখনই মজুরি নির্ধারণ করা হোক না কেন, শ্রমিকদের জন্য মজুরি কার্যকর হবে ১ মে থেকে। তবে সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর এ নিয়ে পোশাক কারখানার মালিকেরা বাইরে এসে ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বলেন, ১ মে থেকে নির্ধারিত মজুরি কার্যকর করা সম্ভব নয়। পরে তাঁরা এ ব্যাপারে শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদের সঙ্গে কথা বলেন।
সংবাদ সম্মেলনে পোশাক কারখানার মালিকেরা ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ, নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান উপস্থিত ছিলেন।