পোশাকশ্রমিকদের জন্য রেশন ও বাসস্থান দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেশন ও বাসস্থানের জন্য বাজেটে বরাদ্দসহ ১০ দফা দাবি জানিয়েছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে কেন্দ্রের পঞ্চম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে এ দাবি জানানো হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন কেন্দ্রের সভাপতি জসীমউদ্দিন মণ্ডল। বক্তব্য দেন কেন্দ্রের উপদেষ্টা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মনজুরুল আহসান খান, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সহিদুল্লাহ চৌধুরী, উপদেষ্টা মন্টু ঘোষ, কাফি রতন প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন শ্রমিকনেত্রী জলি তালুকদার। সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়ন, শিল্পকে বিকশিত করা ও জাতীয় উন্নয়নের লক্ষ্যে পোশাকশ্রমিকদের ১০ দফা মেনে নেওয়া জরুরি। বিজ্ঞপ্তি।