পোশাকশ্রমিকদের দমনের মনোভাব দূর করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহিম খালেদ বলেছেন, দেশের উন্নয়নে তৈরি পোশাক খাতের শ্রমিকদের দমন করার মনোভাব দূর করতে হবে। তিনি বলেন, মুখে বলা হচ্ছে শ্রমিকেরা বৈদেশিক মুদ্রা অর্জন করছেন। আর বাস্তবে তাঁদের জীবনমান মজুরি-অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এটা ঠিক নয়।ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গতকাল শুক্রবার পাক্ষিক পত্রিকা শ্রমিক আওয়াজ আয়োজিত ‘সাভার ট্র্যাজেডি, তৈরি পোশাক খাত ও পরবর্তী করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় ইব্রাহিম খালেদ এসব কথা বলেন।অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন পত্রিকাটির প্রধান উপদেষ্টা অধ্যাপক এম এম আকাশ। বক্তব্য দেন বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিডির নির্বাহী পরিচালক মুস্তাফিজুর রহমান, স্থপতি ফিরোজ আহমেদ, সাংবাদিক সোহরাব হাসান, বিআইডিএসের গবেষক নাজনিন সুলতানা প্রমুখ।