পোশাকশ্রমিকদের নিয়ে রিয়েলিটি শো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয়বারের মতো পোশাকশ্রমিকদের নিয়ে শুরু হতে যাচ্ছে রিয়েলিটি শো ‘গর্ব-২০১২’। ঈদুল ফিতরের পরপরই আনুষ্ঠানিকভাবে গর্বের কার্যক্রম শুরু হবে। অনুষ্ঠানটি আয়োজন করতে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ও টিভি অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠান মাত্রার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বিজিএমইএ কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার এই সমঝোতা স্মারকে সমিতির পক্ষে সভাপতি মো. সফিউল ইসলাম ও মাত্রার পক্ষে প্রতিষ্ঠানটির ম্যানেজিং পার্টনার আফজাল হোসেন স্বাক্ষর করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর সহসভাপতি মো. সিদ্দিকুর রহমান, পরিচালক মো. মশিউল আজম, শেখ আতিয়ার রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।