পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাক কারখানার শ্রমিকদের আবাসন, রেশন ও ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মিছিল ও সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন।সমাবেশে বক্তারা বলেন, পোশাকশ্রমিকদের আন্দোলন কোনো ষড়যন্ত্রের অংশ নয়। লুটপাটকারী মালিকদের উদ্যোক্তাসুলভ মনোভাব না থাকাই এ পরিস্থিতির জন্য দায়ী। মালিকেরা ট্রেড ইউনিয়নের অধিকার না দিয়ে শ্রমিকদের রাস্তায় ঠেলে দিচ্ছেন। সমাবেশে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক জোনায়েদ সাকি, কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সদস্য আবদুস সালাম, জুলহাসনাইন বাবু, মাহবুব ইরান প্রমুখ। বিজ্ঞপ্তি।