পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৭ হাজার টাকা করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৩ সালে পুলিশের গুলিতে নিহত পোশাকশ্রমিক আমজাদ হোসেন কামাল সঞ্চরণে গতকাল শনিবার নারায়ণগঞ্জে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচিতে আমজাদ হত্যার বিচার ও পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি সাত হাজার টাকা করার দাবি জানানো হয়।২০০৩ সালের ৩ নভেম্বর ফতুল্লার বিসিক শিল্পনগরে আট ঘণ্টা কর্মদিবস ও অতিরিক্ত সময়ের কাজের মজুরি, ঈদ-বোনাস, নিয়োগপত্রসহ ১৮ দফা দাবিতে শ্রমিকেরা আন্দোলন শুরু করেন। ওই সময় পুলিশের গুলিতে নিহত হন শ্রমিকনেতা আমজাদ হোসেন।গতকাল সকাল সাতটায় ফতুল্লার পঞ্চবটী বিসিক শিল্পনগরের ২ নম্বর গলির প্যানটেক্স গার্মেন্টসের সামনে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ নিহত আমজাদের গুলিবিদ্ধ হওয়ার স্থানে পুষ্পমাল্য অর্পণ করে। এ সময় এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহবুব ইসমাইল এবং গার্মেন্টস ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মন্টু ঘোষ। উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক হিমাংশু সাহাসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনের নেতারা। সমাবেশে বক্তারা পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সাত হাজার টাকা ঘোষণা, আমজাদ হত্যার বিচার, ট্রেড ইউনিয়নের অধিকার ও শ্রম আইনের বাস্তবায়নের দাবি জানান।