পোশাকশ্রমিকদের পাশে দাঁড়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্যাশন জগতের নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের প্রতি সারা বিশ্বের পোশাকশ্রমিকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
নিউইয়র্কে বিভিন্ন দেশের ফার্স্ট লেডি ও বিশিষ্ট নারীদের সম্মানে জাতিসংঘ আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে ড. ইউনূস এ কথা বলেন। গতকাল শুক্রবার ইউনূস সেন্টারের বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. ইউনূস তাঁর বক্তব্যে পোশাকশ্রমিকদের জীবনমান উন্নয়নে তাঁর আন্তর্জাতিক ন্যূনতম মজুরির প্রস্তাব তুলে ধরেন।
অনুষ্ঠানে নারীদের কল্যাণে কাজ করার স্বীকৃতিস্বরূপ সম্মাননা জানানো হয়দ্য ডেইলি বিস্ট পত্রিকার সম্পাদক টিনা ব্রাউনের হাতে পুরস্কার তুলে দেন ড. ইউনূস। বেসরকারি প্রতিষ্ঠান ফ্যাশন ফর ডেভেলপমেন্ট এ সম্মাননা জানায়।
অনুষ্ঠানে ফ্যাশন ম্যাগাজিন ভোগ-এর প্রধান সম্পাদক আনা উইনটুরও বক্তব্য দেন। তিনি দরিদ্র নারীদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখায় ড. ইউনূসের প্রশংসা করেন।