প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার বছর আগে ঢাকার সাভারের রানা প্লাজা ধসে ১১৩৬ জন মানুষের মৃত্যুর পর পোশাক কারখানাগুলোর কর্মপরিবেশের অনেক উন্নতি হলেও বাড়েনি বেতন। পূর্ণকালীন সেলাইয়ের কাজ করে একজন শ্রমিক মাসে পাচ্ছেন ৬১ ইউরো (সাড়ে পাঁচ হাজার টাকার মতো)। কিন্তু বেতন বাড়ানোর জন্য ধর্মঘট করলে তাঁরা কাজ হারাচ্ছেন। রানা প্লাজা দুর্ঘটনার চার বছর পূর্তি উপলক্ষে গত রোববার জার্মানির সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করে বলা হয়, ওই দুর্ঘটনার পর আন্তর্জাতিক চাপে পড়ে চার শ ফ্যাক্টরি নিরাপদ কর্মপরিবেশ তৈরি করেছে। এখন শ্রমিকদের জীবনমান বাড়ানোর জন্য আন্তর্জাতিক নামীদামি ব্র্যান্ডগুলোর এগিয়ে আসা উচিত। ডয়চে ভেলে