প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোশাক কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি আট হাজার টাকা করার দাবিতে গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখা মানববন্ধন করেছে।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সংগঠক কমরেড সেলিম মাহমুদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বাসদের জেলা ফোরাম সদস্য আবু নাঈম খান, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সংগঠক জাহাঙ্গীর আলম, হাসনাত কবির ও হাসান মাহমুদ।
বক্তারা বলেন, অব্যাহত দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে স্বাভাবিক জীবন যাপন করতে শ্রমিকদের ন্যূনতম মজুরি আট হাজার টাকা করতে হবে। এ ছাড়া অগণতান্ত্রিক শ্রম আইন বাতিল এবং শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার প্রতিষ্ঠার দাবি জানান তাঁরা।