পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে প্রস্তাব দেয়নি মালিকপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাকশ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষের আজ রোববার নতুন প্রস্তাব দেওয়ার কথা ছিল।

চেয়ারম্যান এ কে রায়ের সভাপতিত্বে আজ বেলা ১১টায় পুনর্নির্ধারিত এই বৈঠক হলেও রাজনৈতিক অস্থিরতা ও হরতালের কারণে কোনো প্রস্তাব দেওয়া হয়নি।

বৈঠকে উপস্থিত ছিলেন শ্রমিকপক্ষের প্রতিনিধি ও জাতীয় গার্মেন্ট শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি,  শ্রমিক পক্ষের স্থায়ী প্রতিনিধি ফজলুল হক, মালিক পক্ষের স্থায়ী প্রতিনিধি কাজী সাইফুদ্দীন আহমেদ। তবে মালিক পক্ষের প্রতিনিধি ও বিজিএমইএর পরিচালক আরশাদ জামাল ও নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. কামাল উদ্দীন অনুপস্থিত ছিলেন।

বৈঠক শেষে এ কে রায় জানান, বোর্ডের পরবর্তী সভা ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। আশা করা হচ্ছে, সেদিন মালিকপক্ষ শ্রমিকদের নিম্নতম মজুরির ব্যাপারে নতুন প্রস্তাব দেবে।