পোশাকশ্রমিকদের মতো সাধারণ মানুষও জেগে উঠবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকারের অসহিষ্ণুতার চিহ্ন ফুটে উঠছে। এই আচরণ থেকে শিক্ষা নিয়ে পোশাকশ্রমিকেরা সহিংস হয়ে উঠেছে। আচরণ পরিবর্তন না হলে পোশাকশ্রমিকদের মতো একদিন দেশের মানুষও সরকারের বিরুদ্ধে জেগে উঠবে। তখন তাদের নিয়ন্ত্রণের ক্ষমতা সরকারের হাতে থাকবে না।শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত ‘আমরা তোমাদের ভুলি নাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজ) সভাপতি রুহুল আমীন গাজীর সভাপতিত্বে সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউছুফ হায়দার, সাংবাদিক আমানউল্লাহ কবির, চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের বাঁচাতে চাচ্ছে: মির্জা ফখরুলবিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের বাঁচাতে চাচ্ছে। যুদ্ধাপরাধীদের বিচার তারা আদৌ করবে কি না, তা নিয়ে আওয়ামী লীগের মধ্যেই যথেষ্ট সংশয়-সন্দেহ দেখা দিয়েছে। দলের মধ্যে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে ক্ষোভেরও সৃষ্টি হয়েছে বলে দাবি করেন তিনি। গতকাল জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নব গঠিত কমিটির নেতাদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।