পোশাকশ্রমিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল বুধবার চট্টগ্রামে আয়োজিত এক গোলটেবিল বৈঠক থেকে পোশাকশিল্পের শ্রমিকদের সব সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। ‘তৈরি পোশাকশ্রমিকদের প্রতি সামাজিক দায়বদ্ধতা’ শীর্ষক এই বৈঠকের আয়োজন করে জার্মানভিত্তিক বেসরকারি সংস্থা ‘লিফট স্ট্যান্ডার্ডস-ইকে’। বৈঠকে বক্তারা বলেন, তৈরি পোশাক খাত এ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই অবদানের মূল চালিকাশক্তিই হলো পোশাকশ্রমিকেরা। তাঁরা নানাভাবে অবহেলিত।বৈঠকে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মন্জুর আলম। ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য মু. সিকান্দার খানের সঞ্চালনায় বৈঠকে আরও বক্তব্য দেন বিকেএমইএর পরিচালক শওকত ওসমান, বিজিএমইএর যুগ্ম সচিব করিমুল্লাহ চৌধুরী, চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ প্রমুখ।