পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতনের দাবিতে বন্ধ পোশাক কারখানার সামনে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। এ সময় তাঁরা দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। গতকাল শনিবার সকাল ১০টা থেকে চট্টগ্রাম নগরের মাঝিরঘাট স্ট্যান্ড রোডের ফোর ড্রেস ওয়েল নামে কারখানার শ্রমিকেরা এই বিক্ষোভ করেন। জানা গেছে, ভবনে ফাটল থাকার কারণে সাভার ট্র্যাজেডির পর কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। গতকাল শ্রমিকেরা কারখানা কবে খোলা হবে এবং বেতন কখন দেওয়া হবে, এটা জানতে কারখানার সামনে ভিড় করেন। একপর্যায়ে তাঁরা সড়ক অবরোধ করেন। পরে পুলিশ এসে তাঁদের সেখান থেকে তুলে দেয়। সড়ক অবরোধের সময় মাঝিরঘাট সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।শ্রমিক বিক্ষোভের খবর পেয়ে বিজিএমইএর উপসচিব মো. মঈনুদ্দিনও ঘটনাস্থলে যান। তিনিও শ্রমিকদের সঙ্গে কথা বলেন। মঈনুদ্দিন প্রথম আলোকে বলেন, ঝুঁকিপূর্ণ ভবন হওয়ার কারণে সাভারের ঘটনার পর তাঁরা কারখানা বন্ধ করে দেন। বন্ধ করে দিলেও এপ্রিল মাসের বেতন শ্রমিকদের ইতিমধ্যে দেওয়া হয়েছে। মে মাসের বেতন আগামী ৮ জুন দেওয়া হবে বলে কারখানার সামনে নোটিশও ঝুলিয়ে দেওয়া হয়। কিন্তু একটি দুষ্টুচক্র কিছু শ্রমিককে উসকানি দিয়ে বিক্ষোভে নামিয়ে দেয়।